ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। টানা দুই জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। হলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার।এদিন ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি।
৮ম মিনিটে বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। এ নিয়ে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।পরে স্পট কিক নিতে আসেন মেসি। তবে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে লক্ষ্যের বাইরে চলে যায় তার শট। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি রেকর্ডটি একার দখলে নিলেন তিনি। ম্যাচের ৩৩তম মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন শ্লাগার। কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন। আবারও লিড নিতে ব্যর্থ বর্তমান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের ৮ মিনিট বাকি থাকতে ডেডলক ভাঙেন মেসি। দলগত নৈপুণ্যে নিজের রেকর্ড গড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলবিসেলেস্তে অধিনায়ক।বিশ্ব ফুটবলের এ আসরে মেসির গোল সংখ্যা এখন ১৭টি। দ্বিতীয় স্থানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন— রোনালদো নারাজিও, গার্ড মুলার ও কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি, এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি।
ক্রীড়া ডেস্ক,সোমবার ২২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















