আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অ্যালার্ট (সতর্ক) করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা জানান।
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মাঠ পর্যায়ে অ্যালার্ট করা হয়েছে।স্পেসিফিক কোনো থ্রেট (ঝুঁকি) আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যালার্ট করা তো আমাদের কাজ। তারা থ্রেট না থাকলেও অ্যালার্ট করতে পারেন।
অ্যালার্ট তো সব সময়েই করা হয়। যেহেতু আমরা এপ্রিহেন্ড করছি, আমরা সন্দেহ করছি যে ২৩ জুন টার্গেট করে, কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণগতভাবে কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসবিরোধী আইনে, আমরা তো পলিটিক্যালি বলি যে ‘ইট ইস নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি।
তো তারা বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতি, অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারাদেশে।
ঢাকা,শনিবার ২০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















