দিল্লির বিমানবন্দরে ঘটনা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার পর তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং ঘটনাটিকে রাষ্ট্রীয় পর্যায়ে একটি ‘তাৎক্ষণিক প্রতিবাদের বার্তা’ হিসেবে দেখেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এই ব্রিফিংটায় আমার থাকার কথা ছিল না, আমার আজ ভারতেই থাকার কথা ছিল।
কিন্তু ঘটনাচক্রে আই অ্যাম হেয়ার।
ডা. জাহেদ আরও বলেন, ব্যক্তিগতভাবে নয়, বরং সরকারের প্রতিনিধি হিসেবে ওই সফরে গিয়েছিলাম।

তাই ঘটনাটিকে ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছি।
‘আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি।

আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণেই আমি ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি’, বলেন তিনি।
তিনি জানান, বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে পরে তাকে ভারতে প্রবেশ করে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।রাষ্ট্রীয় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনা কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়া বা উত্তেজনা তৈরি করার উদ্দেশ্যে নয়। বরং এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে সরকার অবস্থান জানাবে।

‘আমার ব্যক্তিগত উদ্দেশ্য নেই কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি করার। কিন্তু একটা মেসেজ সবার কাছে যাওয়া দরকার-এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার’, বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে পরিচালিত হয় এবং ভবিষ্যতে যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হবে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতি হোক। তবে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে।

বিমানবন্দরের ঘটনায় চাপ সৃষ্টি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা হচ্ছে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পাসপোর্ট প্রসঙ্গে তিনি জানান, কূটনৈতিক পাসপোর্ট না নেওয়া তার সফরের মূল কারণ ছিল না। সাধারণ পাসপোর্টেও তিনি ভ্রমণ করেছেন এবং সার্ক স্টিকার থাকায় সেটি কার্যকর ছিল।

তিনি বলেন, কূটনৈতিক পাসপোর্ট কোনো বাধ্যতামূলক বিষয় না, এটা একটি প্রিভিলেজ।

ঘটনাটিকে তিনি ম্যালট্রিটমেন্ট ও হয়রানি হিসেবে অভিহিত করেন।

ভবিষ্যতে পুনরায় আমন্ত্রণ পেলে তিনি ভারত যাবেন কি না-এ প্রশ্নে তিনি বলেন, নিশ্চয়ই যাব। যদি প্রপার ইনভিটেশন পাই, আমি অবশ্যই যাব।
ঢাকা,মঙ্গলবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বিমানবন্দরে ঘটনা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার পর তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং ঘটনাটিকে রাষ্ট্রীয় পর্যায়ে একটি ‘তাৎক্ষণিক প্রতিবাদের বার্তা’ হিসেবে দেখেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এই ব্রিফিংটায় আমার থাকার কথা ছিল না, আমার আজ ভারতেই থাকার কথা ছিল।
কিন্তু ঘটনাচক্রে আই অ্যাম হেয়ার।
ডা. জাহেদ আরও বলেন, ব্যক্তিগতভাবে নয়, বরং সরকারের প্রতিনিধি হিসেবে ওই সফরে গিয়েছিলাম।

তাই ঘটনাটিকে ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছি।
‘আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি।

আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণেই আমি ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি’, বলেন তিনি।
তিনি জানান, বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে পরে তাকে ভারতে প্রবেশ করে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।রাষ্ট্রীয় অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনা কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়া বা উত্তেজনা তৈরি করার উদ্দেশ্যে নয়। বরং এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে সরকার অবস্থান জানাবে।

‘আমার ব্যক্তিগত উদ্দেশ্য নেই কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি করার। কিন্তু একটা মেসেজ সবার কাছে যাওয়া দরকার-এটা শেখ হাসিনার সরকার না, এটা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার’, বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে পরিচালিত হয় এবং ভবিষ্যতে যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হবে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতি হোক। তবে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে।

বিমানবন্দরের ঘটনায় চাপ সৃষ্টি হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা হচ্ছে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পাসপোর্ট প্রসঙ্গে তিনি জানান, কূটনৈতিক পাসপোর্ট না নেওয়া তার সফরের মূল কারণ ছিল না। সাধারণ পাসপোর্টেও তিনি ভ্রমণ করেছেন এবং সার্ক স্টিকার থাকায় সেটি কার্যকর ছিল।

তিনি বলেন, কূটনৈতিক পাসপোর্ট কোনো বাধ্যতামূলক বিষয় না, এটা একটি প্রিভিলেজ।

ঘটনাটিকে তিনি ম্যালট্রিটমেন্ট ও হয়রানি হিসেবে অভিহিত করেন।

ভবিষ্যতে পুনরায় আমন্ত্রণ পেলে তিনি ভারত যাবেন কি না-এ প্রশ্নে তিনি বলেন, নিশ্চয়ই যাব। যদি প্রপার ইনভিটেশন পাই, আমি অবশ্যই যাব।
ঢাকা,মঙ্গলবার ১৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock