নীলফামারির কিশোরগঞ্জ উপজেলায় দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫০০ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ টাকা অনুদান বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি বিলকিস ইসলাম, এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
লুৎফর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা
কিশোরগঞ্জ,শনিবার ১৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















