রাজধানীর রামপুরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ‘কাইল্লা পলাশ’

রাজধানীর রামপুরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ (৫০) এর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।হাসপাতাল সূত্র জানায়, গুলিটি কপাল দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে আঘাত হেনে মাথার অপর পাশে আটকে ছিল। এতে মস্তিষ্কের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেন ফুলে গেছে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা মাথার খুলি খুলে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় একটি মসজিদে যান পলাশ। নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদ গলির মুখে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।কাইল্লা পলাশ প্রায় ২৫ বছর কারাগারে ছিলেন। তিনি আনুমানিক দেড় মাসের কিছু বেশি সময় আগে মুক্তি পান। শুক্রবার সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের সময় তার মাথার ভেতর থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে মস্তিষ্কের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রামপুরার মক্কি মসজিদ সংলগ্ন এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা দুই যুবক নামাজ শেষে বের হওয়ার সময় পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তার সহযোগীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদের গলির মুখে পলাশ নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। দীর্ঘদিন কারাভোগের পর তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
ঢাকা,শুক্রবার ১২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর রামপুরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ‘কাইল্লা পলাশ’

রাজধানীর রামপুরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ (৫০) এর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।হাসপাতাল সূত্র জানায়, গুলিটি কপাল দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে আঘাত হেনে মাথার অপর পাশে আটকে ছিল। এতে মস্তিষ্কের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেন ফুলে গেছে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা মাথার খুলি খুলে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় একটি মসজিদে যান পলাশ। নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদ গলির মুখে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।কাইল্লা পলাশ প্রায় ২৫ বছর কারাগারে ছিলেন। তিনি আনুমানিক দেড় মাসের কিছু বেশি সময় আগে মুক্তি পান। শুক্রবার সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের সময় তার মাথার ভেতর থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে মস্তিষ্কের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রামপুরার মক্কি মসজিদ সংলগ্ন এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা দুই যুবক নামাজ শেষে বের হওয়ার সময় পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তার সহযোগীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘রামপুরা টিভি সেন্টারের বিপরীতে মক্কি মসজিদের গলির মুখে পলাশ নামে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত। দীর্ঘদিন কারাভোগের পর তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
ঢাকা,শুক্রবার ১২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO