আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ের মধ্যে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, “৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
মহাপরিচালক আরও জানান, রোগীদের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ভর্তি রোগীদের নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্তে দায়-দায়িত্ব নির্ধারণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহার আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর বের হয়। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার একটি বিবরণ দেন।

তিনি বলেন, হঠাৎ করে আমরা খবর পেয়েছি, যে তাদের (পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর) শ্বাসকষ্ট হয়েছে এবং (ভোর) ৬টার সময় তাদের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এনআইসিইউতে নেওয়ার পরে দুই বাচ্চাকে মৃত পাওয়া গেছে আর বাকি চারটা বাচ্চা ভেরি ক্রিটিক্যাল অবস্থায় ছিল। তাদের ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। আমাদের নিওনেটাল আইসিইউতে ডাক্তাররা আছে, তারা অনেক চেষ্টা করেছে, রক্ষা করতে… মোট বাচ্চা ছয়টা মারা গেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি তদন্ত করে এবং পর্যালোচনার ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকা,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ের মধ্যে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, “৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
মহাপরিচালক আরও জানান, রোগীদের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ভর্তি রোগীদের নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্তে দায়-দায়িত্ব নির্ধারণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহার আগের দিন (২৭ মে) ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর বের হয়। আদ-দ্বীন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিনও হাসপাতালের পক্ষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ঘটনার একটি বিবরণ দেন।

তিনি বলেন, হঠাৎ করে আমরা খবর পেয়েছি, যে তাদের (পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর) শ্বাসকষ্ট হয়েছে এবং (ভোর) ৬টার সময় তাদের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এনআইসিইউতে নেওয়ার পরে দুই বাচ্চাকে মৃত পাওয়া গেছে আর বাকি চারটা বাচ্চা ভেরি ক্রিটিক্যাল অবস্থায় ছিল। তাদের ভেন্টিলেটরে দেওয়া হয়েছে। আমাদের নিওনেটাল আইসিইউতে ডাক্তাররা আছে, তারা অনেক চেষ্টা করেছে, রক্ষা করতে… মোট বাচ্চা ছয়টা মারা গেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি তদন্ত করে এবং পর্যালোচনার ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে এ বিষয়ে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকা,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO