বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ২০২৬ ফিফা বিশ্বকাপ

সঙ্গীত, ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহোৎসবের। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ২০২৬ ফিফা বিশ্বকাপ।যৌথভাবে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। ১৬টি স্বাগতিক শহরে মোট ১০৪টি ম্যাচের এই ফুটবল যুদ্ধ চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৩ মিনিটে শুরু হওয়া ১৫ মিনিটের এই সংক্ষিপ্ত কিন্তু চোখধাঁধানো অনুষ্ঠান স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকসহ পুরো বিশ্বকে মুগ্ধ করে। মাঠের ঠিক মাঝখানে বিশ্বকাপের ট্রফির একটি বিশাল রেপ্লিকা এবং শতাধিক নৃত্যশিল্পীর অনবদ্য পরিবেশনা পুরো স্টেডিয়ামে তৈরি করে এক উৎসবমুখর আবহ।

অনুষ্ঠানের সূচনা করেন মেক্সিকান গায়িকা লিলা ডাউনস। অ্যাজটেক ঐতিহ্য ও মেক্সিকান সংস্কৃতির আবহে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় তিনি বিশ্ববাসীকে স্বাগত জানান।

এরপর ভেনেজুয়েলার জনপ্রিয় গায়ক ড্যানি ওশান বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের গান ‘পার্তিদাসো’ পরিবেশন করেন, যেখানে তার সাথে অংশ নেয় মেক্সিকোর ঐতিহ্যবাহী নৃত্যদল। মেক্সিকান পপ তারকা বেলিন্ডা এবং জনপ্রিয় ব্যান্ড ‘লস অ্যাঞ্জেলেস আজুলেস’ যৌথভাবে ‘পোর এয়া’ গানটি গেয়ে দর্শকদের উচ্ছ্বসিত করে তোলেন। কলম্বিয়ান তারকা জে বালভিন এবং রায়ান কাস্ত্রো তাদের জনপ্রিয় গানগুলোর মেডলি পরিবেশন করে গ্যালারিতে উন্মাদনা বাড়িয়ে দেন। রক সংগীতপ্রেমীদের জন্য বিশেষ চমক হিসেবে মেক্সিকান পপ-রক ব্যান্ড ‘মানা’ তাদের কালজয়ী গান ‘ওয়ে মি আমোর’ পরিবেশন করে।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত পপসম্রাজ্ঞী শাকিরা। চিরচেনা ল্যাটিন সুর আর চেনা নাচের ঝলক নিয়ে তিনি যখন মঞ্চে আসেন, তখন পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। এবারের বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ (যা ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের প্রচারণাকেও সমর্থন করছে) গানটি নিয়ে শাকিরার সাথে মঞ্চে যোগ দেন নাইজেরিয়ান তারকা বার্না বয় এবং গ্লোবাল মিউজিক স্টার টাইলা। নিখুঁত কোরিওগ্রাফি আর প্রাণবন্ত পারফরম্যান্সের শেষ মুহূর্তে যখন তারা একসঙ্গে গেয়ে ওঠেন, “দালে, আলে, লেটস গো!”, তখন গ্যালারির উল্লাস সব সীমা ছাড়িয়ে যায়। শাকিরার পারফরম্যান্স শেষ হতেই মেক্সিকোর পতাকার রঙের সাথে মিল রেখে লাল, সাদা ও সবুজ ধোঁয়ায় ছেয়ে যায় মেক্সিকো সিটির আকাশ।

অনুষ্ঠানের ফাঁকে বিশ্বজুড়ে আলোচিত ভাইরাল চরিত্র ‘লাবুবু’র আদলে সাজানো ফুটবল জার্সি পরিহিত দুটি মাসকট বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে হাজির হয়ে দর্শকদের বাড়তি বিনোদন দেয়। প্রথম ম্যাচ শুরুর ঠিক আগে মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন দেশটির কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ২০২৬ ফিফা বিশ্বকাপ

সঙ্গীত, ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে পর্দা উঠল ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহোৎসবের। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ২০২৬ ফিফা বিশ্বকাপ।যৌথভাবে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আয়োজিত এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। ১৬টি স্বাগতিক শহরে মোট ১০৪টি ম্যাচের এই ফুটবল যুদ্ধ চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৩ মিনিটে শুরু হওয়া ১৫ মিনিটের এই সংক্ষিপ্ত কিন্তু চোখধাঁধানো অনুষ্ঠান স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকসহ পুরো বিশ্বকে মুগ্ধ করে। মাঠের ঠিক মাঝখানে বিশ্বকাপের ট্রফির একটি বিশাল রেপ্লিকা এবং শতাধিক নৃত্যশিল্পীর অনবদ্য পরিবেশনা পুরো স্টেডিয়ামে তৈরি করে এক উৎসবমুখর আবহ।

অনুষ্ঠানের সূচনা করেন মেক্সিকান গায়িকা লিলা ডাউনস। অ্যাজটেক ঐতিহ্য ও মেক্সিকান সংস্কৃতির আবহে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় তিনি বিশ্ববাসীকে স্বাগত জানান।

এরপর ভেনেজুয়েলার জনপ্রিয় গায়ক ড্যানি ওশান বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের গান ‘পার্তিদাসো’ পরিবেশন করেন, যেখানে তার সাথে অংশ নেয় মেক্সিকোর ঐতিহ্যবাহী নৃত্যদল। মেক্সিকান পপ তারকা বেলিন্ডা এবং জনপ্রিয় ব্যান্ড ‘লস অ্যাঞ্জেলেস আজুলেস’ যৌথভাবে ‘পোর এয়া’ গানটি গেয়ে দর্শকদের উচ্ছ্বসিত করে তোলেন। কলম্বিয়ান তারকা জে বালভিন এবং রায়ান কাস্ত্রো তাদের জনপ্রিয় গানগুলোর মেডলি পরিবেশন করে গ্যালারিতে উন্মাদনা বাড়িয়ে দেন। রক সংগীতপ্রেমীদের জন্য বিশেষ চমক হিসেবে মেক্সিকান পপ-রক ব্যান্ড ‘মানা’ তাদের কালজয়ী গান ‘ওয়ে মি আমোর’ পরিবেশন করে।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত পপসম্রাজ্ঞী শাকিরা। চিরচেনা ল্যাটিন সুর আর চেনা নাচের ঝলক নিয়ে তিনি যখন মঞ্চে আসেন, তখন পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। এবারের বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ (যা ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের প্রচারণাকেও সমর্থন করছে) গানটি নিয়ে শাকিরার সাথে মঞ্চে যোগ দেন নাইজেরিয়ান তারকা বার্না বয় এবং গ্লোবাল মিউজিক স্টার টাইলা। নিখুঁত কোরিওগ্রাফি আর প্রাণবন্ত পারফরম্যান্সের শেষ মুহূর্তে যখন তারা একসঙ্গে গেয়ে ওঠেন, “দালে, আলে, লেটস গো!”, তখন গ্যালারির উল্লাস সব সীমা ছাড়িয়ে যায়। শাকিরার পারফরম্যান্স শেষ হতেই মেক্সিকোর পতাকার রঙের সাথে মিল রেখে লাল, সাদা ও সবুজ ধোঁয়ায় ছেয়ে যায় মেক্সিকো সিটির আকাশ।

অনুষ্ঠানের ফাঁকে বিশ্বজুড়ে আলোচিত ভাইরাল চরিত্র ‘লাবুবু’র আদলে সাজানো ফুটবল জার্সি পরিহিত দুটি মাসকট বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে হাজির হয়ে দর্শকদের বাড়তি বিনোদন দেয়। প্রথম ম্যাচ শুরুর ঠিক আগে মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন দেশটির কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO