নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ও দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে মৃত হান্নার মিয়ার ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহতরা হলেন- সুলতানা (৩৫), হযরত আলী (৮), মীম (১৩)।আহত অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, শিশু মীমের শরীরের ৪১ শতাংশ ও শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাতে রান্না ঘরের ভেতরে রাখা সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। সারারাত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমতে থাকে।

সকালে সুলতানা রান্নার জন্য চুলা জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছে। ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এঘটনায় গুরুতর আহত তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ও দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে মৃত হান্নার মিয়ার ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহতরা হলেন- সুলতানা (৩৫), হযরত আলী (৮), মীম (১৩)।আহত অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, শিশু মীমের শরীরের ৪১ শতাংশ ও শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, রাতে রান্না ঘরের ভেতরে রাখা সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। সারারাত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে ঘরে জমতে থাকে।

সকালে সুলতানা রান্নার জন্য চুলা জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছে। ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ,বৃহস্পতিবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO