সরকারি সহায়তা ছাড়াই সড়ক মেরামত।।কলাপাড়ায় যুবদল নেতা জুয়েল’র ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীন সড়কগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। এলাকাবাসীর যখন ভোগান্তি চরমে, ঠিক তখন উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদারের নেতৃত্বে শুরু হয় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। সরকারি সহায়তা ছাড়াই স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে তিনি তীব্র তাপদাহ উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির বিভিন্ন অংশে ইট ফেলে মেরামতের কাজ করেছেন। দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারের কাজ হাতে নেওয়ায় সাধারণ মানুষের মাঝেও ফিরে এসেছে স্বস্তি । তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান , উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের সলিমপুর-নবীপুর ও নিজকাটা সড়ক দীর্ঘদিন ধরে দুরবস্থায় পড়ে থাকায় করানে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরাসহ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতেন। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা হতাশ ছিলেন। তবে যুবদল নেতার এই উদ্যোগে সাধারণ মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে।
“নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান”— এমন বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে সলিমপুর-নবীপুর ও নিজকাটা সড়ক সংস্কার। যুবদল নেতা জুয়েল শিকদারের এই উদ্যোগ এখন এলাকায় মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদারের বলেন, এ রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা তালতলীর মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা অবস্থায় পড়েছিলো। যোগাযোগ ব্যবস্থায় মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধার জন্য ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষক সংগঠনের নেতা নয়ন গাইন বলেন, এ উদ্যোগে সত্যিই প্রশংসার দাবিদার। জনগণের পাশে দাঁড়ানোর এমন মানসিকতা সবাইকে অনুপ্রাণিত করবে। এছাড়া গ্রামীন এই গুরুত্বপূর্ণ সড়কগুলো সংশ্লিষ্ট কর্তপক্ষ পাকাঁ করবেন এমটাই দাবী জানান তিনি।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সহায়তা ছাড়াই সড়ক মেরামত।।কলাপাড়ায় যুবদল নেতা জুয়েল’র ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীন সড়কগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। এলাকাবাসীর যখন ভোগান্তি চরমে, ঠিক তখন উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদারের নেতৃত্বে শুরু হয় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। সরকারি সহায়তা ছাড়াই স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে তিনি তীব্র তাপদাহ উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির বিভিন্ন অংশে ইট ফেলে মেরামতের কাজ করেছেন। দুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারের কাজ হাতে নেওয়ায় সাধারণ মানুষের মাঝেও ফিরে এসেছে স্বস্তি । তার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান , উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের সলিমপুর-নবীপুর ও নিজকাটা সড়ক দীর্ঘদিন ধরে দুরবস্থায় পড়ে থাকায় করানে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরাসহ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতেন। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা হতাশ ছিলেন। তবে যুবদল নেতার এই উদ্যোগে সাধারণ মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে।
“নিজেদের সমস্যা, নিজেরাই সমাধান”— এমন বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে সলিমপুর-নবীপুর ও নিজকাটা সড়ক সংস্কার। যুবদল নেতা জুয়েল শিকদারের এই উদ্যোগ এখন এলাকায় মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদারের বলেন, এ রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা তালতলীর মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাঙাচোরা অবস্থায় পড়েছিলো। যোগাযোগ ব্যবস্থায় মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুবিধার জন্য ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষক সংগঠনের নেতা নয়ন গাইন বলেন, এ উদ্যোগে সত্যিই প্রশংসার দাবিদার। জনগণের পাশে দাঁড়ানোর এমন মানসিকতা সবাইকে অনুপ্রাণিত করবে। এছাড়া গ্রামীন এই গুরুত্বপূর্ণ সড়কগুলো সংশ্লিষ্ট কর্তপক্ষ পাকাঁ করবেন এমটাই দাবী জানান তিনি।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO