বিশ্বকাপ ফুলবল খেলা শুরুর আগেই ফুটবল উন্মাদনায় মেতেছে পৃথিবীর বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সোমবার বিকাল পাঁচটায় পৌর শহরের হ্যালিপাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার খেলার মাঠে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা ও মেসি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। বেশিরভাগ ভক্ত আর্জেন্টিনার জার্সি জড়িয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র ও ভুভুজেলা বাঁশি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। এর আগে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয় হেলিপ্যাড মাঠ।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সমন্বয়ক মোশাররফ হোসেন কল্লোল বিশ্বাস বলেন, প্রতি বিশ্বকাপ শুরু আগে আমরা আনন্দ শোভাযাত্রা করি। তবে এ বছরের একটু ব্যতিক্রমী হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ভক্ত ও সমার্থকরা শোভাযাত্রায় অংশগণহন করেছে। আর্জেন্টিনা সেরা দল। আমরা আশা করছি এবারও বিশ্বকাপে বিজয়ী হবে আর্জেন্টিনা।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ০৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















