হামে শত শত মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।এদিন দুপুরে একই আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য মুলতবি রাখেন।পরে মামলার আবেদন খারিজ করে আদেশ দেন।
মামলায় অন্য যাদের আসামি করার আবেদন করা হয়েছিল, তারা হলেন-সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান।
ঢাকা,সোমবার ০৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















