রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটের নিচতলায় সকাল ৯টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পূরবী সুপার মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
তবে কোন দোকান বা প্রতিষ্ঠানে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর সকাল ৯টা ২৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা,শুক্রবার ০৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















