পর্যটন কেন্দ্র কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারনা ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। মৃত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।
পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় । হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ০৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















