গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকার গঠনের পর ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

ঈদের ছুটির পর সোমবার কর্মব্যস্ততায় ফিরেছে সচিবালয়। সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে কর্মচঞ্চল হয়ে উঠে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ।
সকাল ৯টার পরই সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী ও সচিবসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করেন মন্ত্রী ও অন্যরা।এ সময় ঈদ শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। তিনি বলেন, খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে।

এদিন সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব।

এবারের ঈদে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকলে যে দেশ সুস্থধারায় এগিয়ে যায় তার স্বতস্ফুর্ততার ছাপ এবার স্পষ্ট।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইতোমধ্যে সাংবাদিক নেতা, সংবাদপত্রের সম্পাদক এবং মালিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।তারা বলেছেন, এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন। কোথাও কোনো মহল বা সরকারি পর্যায় থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি।
তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন স্থানে যেসব মামলা হয়েছে, তার অনেকটাই ক্ষোভ-বিক্ষোভ এবং ভুক্তভোগীদের প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। তবে এসব মামলা কতটা গোছানো, কতটা অগোছালো-নতুন সরকার হিসেবে আমাদের তা দেখতে হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় স্পষ্টভাবে বলেছেন, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানি হতে দেওয়া হবে না। তবে সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চলবে।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সরকারের প্রায় ১০০ দিনের কার্যক্রমে বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানান।
ঢাকা,সোমবার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকার গঠনের পর ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

ঈদের ছুটির পর সোমবার কর্মব্যস্ততায় ফিরেছে সচিবালয়। সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে কর্মচঞ্চল হয়ে উঠে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ।
সকাল ৯টার পরই সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী ও সচিবসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিয়ম করেন মন্ত্রী ও অন্যরা।এ সময় ঈদ শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। তিনি বলেন, খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে।

এদিন সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব।

এবারের ঈদে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকলে যে দেশ সুস্থধারায় এগিয়ে যায় তার স্বতস্ফুর্ততার ছাপ এবার স্পষ্ট।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইতোমধ্যে সাংবাদিক নেতা, সংবাদপত্রের সম্পাদক এবং মালিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন।তারা বলেছেন, এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন। কোথাও কোনো মহল বা সরকারি পর্যায় থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি।
তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন স্থানে যেসব মামলা হয়েছে, তার অনেকটাই ক্ষোভ-বিক্ষোভ এবং ভুক্তভোগীদের প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। তবে এসব মামলা কতটা গোছানো, কতটা অগোছালো-নতুন সরকার হিসেবে আমাদের তা দেখতে হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় স্পষ্টভাবে বলেছেন, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানি হতে দেওয়া হবে না। তবে সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চলবে।

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সরকারের প্রায় ১০০ দিনের কার্যক্রমে বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানান।
ঢাকা,সোমবার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO