আদ্‌-দ্বীন হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী

মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই তাঁদের কাজে বাধা দেওয়া বা অসৌজন্যমূলক আচরণ করা গ্রহণযোগ্য নয়।সোমবার (০১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে আলাদা কোনো নির্দেশনার প্রয়োজন হওয়ার কথা নয়।তবে হাসপাতালের পরিবেশ ও রোগীদের স্বার্থ বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।

ভবিষ্যতে তাঁরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী জানান, ঘটনার ভিডিও আমি দেখেছি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাংবাদিকদের সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বেসরকারি হাসপাতালগুলোর তদারকি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট হাসপাতাল কীভাবে লাইসেন্স পেয়েছে এবং তারা নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান ও তদারকি পরিচালনা করছেন।
ঢাকা,সোমবার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্‌-দ্বীন হাসপাতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী

মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং কোনো অবস্থাতেই তাঁদের কাজে বাধা দেওয়া বা অসৌজন্যমূলক আচরণ করা গ্রহণযোগ্য নয়।সোমবার (০১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে আলাদা কোনো নির্দেশনার প্রয়োজন হওয়ার কথা নয়।তবে হাসপাতালের পরিবেশ ও রোগীদের স্বার্থ বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।
তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।

ভবিষ্যতে তাঁরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী জানান, ঘটনার ভিডিও আমি দেখেছি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাংবাদিকদের সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বেসরকারি হাসপাতালগুলোর তদারকি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট হাসপাতাল কীভাবে লাইসেন্স পেয়েছে এবং তারা নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় নিয়মিত অভিযান ও তদারকি পরিচালনা করছেন।
ঢাকা,সোমবার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO