বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত মরহুম নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। এ সময় তার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
ঢাকা,শনিবার ৩০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















