পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে কোরবানি দিতে দেখা যায়।দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া কয়েকজন বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। গরিব-দুঃখীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান তারা। মূলত, ঈদুল আজহার প্রথমদিন সময় ও সুযোগের অভাবে যে-সব পশু কোরবানি করা যায়নি, আজ শুক্রবার সেসব কোরবানি করা হচ্ছে। অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটিও আজ কোরবানি করবেন।
এদিকে পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানামুখী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) কোরবানির দিন সকাল থেকেই সিটি করপোরেশনের কর্মীরা শহর পরিষ্কারের কাজে নামেন। প্রতিটি এলাকাতেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
ঢাকা,শুক্রবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















