রাজধানীর নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে চারজন

রাজধানীর নর্দায় আকাশ পরিবহনের একটি বাসে পটুয়াখালী থেকে ছেড়ে আসা আরেকটি বাসের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে চারজন হয়েছে।বুধবার (২৭ মে) সকালে ভাটারা থানা সূত্রে এই তথ্য জানা যায়। এ ঘটনায় কমপক্ষে ৮ আহত হয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫), মো. রবিউল (২২)। এদের মদ্যে তিনজনের বাড়ি বাগেরহাটে এবং আরেকজনের বাড়ি পটুয়াখালী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাস নর্দা এলাকা পার হচ্ছিল। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে আকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে আকাশ পরিবহনের বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। তবে কুর্মিটোলায় নেয়ার পর দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ঢাকা,বুধবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে চারজন

রাজধানীর নর্দায় আকাশ পরিবহনের একটি বাসে পটুয়াখালী থেকে ছেড়ে আসা আরেকটি বাসের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে চারজন হয়েছে।বুধবার (২৭ মে) সকালে ভাটারা থানা সূত্রে এই তথ্য জানা যায়। এ ঘটনায় কমপক্ষে ৮ আহত হয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫), মো. রবিউল (২২)। এদের মদ্যে তিনজনের বাড়ি বাগেরহাটে এবং আরেকজনের বাড়ি পটুয়াখালী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাস নর্দা এলাকা পার হচ্ছিল। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে আকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে আকাশ পরিবহনের বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। তবে কুর্মিটোলায় নেয়ার পর দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গুলিস্তানমুখী আকাশ পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাতক ইসলাম পরিবহনের বাসটিসহ ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ঢাকা,বুধবার ২৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock