রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পানি সংকট দেখা দিয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বর্তমানে মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঢাকা,সোমবার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















