জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে–বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

আজ ঢাকায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পসমূহের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের পূর্বে এর আর্থিক সক্ষমতা (Financial Feasibility) যথাযথভাবে যাচাই করতে হবে। তিনি আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী জানান, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি বজায় রেখে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি এঁর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও
বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।
ঢাকা,শনিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে–বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে–বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম
আজ ঢাকায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পসমূহের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের পূর্বে এর আর্থিক সক্ষমতা (Financial Feasibility) যথাযথভাবে যাচাই করতে হবে। তিনি আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী জানান, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি বজায় রেখে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি এঁর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও
বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।
ঢাকা,শনিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock