ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে। তিনি বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হুমকির মুখে পড়তে পারে।

আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি এন্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যুগে প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর বোঝাপড়া নিশ্চিত করা জরুরি। তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারকদেরও প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

মন্ত্রী দেশের তরুণদের মধ্য থেকে উপযুক্ত মেধাবীদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মোঃ রেদওয়ান জামান অনিক। ‌স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।

আইইবি ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
ঢাকা,মঙ্গলবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্তে পরিণত হয়েছে। তিনি বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হুমকির মুখে পড়তে পারে।

আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি এন্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর যুগে প্রবেশ করছে। এই বাস্তবতায় বাংলাদেশকে টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষাক্রমে ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর বোঝাপড়া নিশ্চিত করা জরুরি। তিনি প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষের পাশাপাশি নীতি নির্ধারকদেরও প্রযুক্তিগত বাস্তবতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

মন্ত্রী দেশের তরুণদের মধ্য থেকে উপযুক্ত মেধাবীদের চিহ্নিত করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মোঃ রেদওয়ান জামান অনিক। ‌স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা খান।

আইইবি ইয়ং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
ঢাকা,মঙ্গলবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO