খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর সঙ্গে আজ ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার David Pine এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য বর্ধিত হারে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি উল্লেখ করেন, এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সকল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য তিনি নিউজিল্যান্ডের হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং তাদের জন্য আরো বেশি শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।

এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের কথা উল্লেখ করে তাদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিল (এগ্রিকালচার) Melanie Phillips, অনারারি কাউন্সিল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা,রোববার ১৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীর সঙ্গে আজ ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার David Pine এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডের প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য বর্ধিত হারে আমদানির বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি উল্লেখ করেন, এসব খাতে বাংলাদেশের পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সকল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার জন্য তিনি নিউজিল্যান্ডের হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং তাদের জন্য আরো বেশি শিক্ষা ও গবেষণাবিষয়ক সুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।

এ সময় নিউজিল্যান্ডের হাইকমিশনার প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের কথা উল্লেখ করে তাদের মেধা, দক্ষতা ও ইতিবাচক অবদানের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিল (এগ্রিকালচার) Melanie Phillips, অনারারি কাউন্সিল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা,রোববার ১৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO