জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি জাতির আত্মপরিচয় বিকশিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক চেতনার বিকাশ ঘটে।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজিত সাহিত্য সাময়িকী ‘চিন্তাবীজ’-এর মোড়ক উন্মোচন এবং ‘ডিজিটাল যুগে বাংলা সাহিত্যচর্চা: সংকট না সম্ভাবনা?’ শীর্ষক সাহিত্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন,
সংস্কৃতি একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতিচর্চা দেখেই সেই জাতির মনন, ইতিহাস ও সভ্যতার পরিচয় পাওয়া যায়। হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ বাংলার সংস্কৃতি বিশ্বসভায় মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে পারলে বাংলাদেশ আরও সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনে কাজ করছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যই আমাদের শক্তি। এই বৈচিত্র্যের মধ্য দিয়েই জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।
মন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য, আবৃত্তি, নাটক, সংগীত ও লোকজ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিগত সময়ের শিক্ষা ও ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন,
একটি সময় পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাসও আড়াল করার চেষ্টা হয়েছে। বর্তমান সরকার সেই বিকৃতি দূর করে সত্য ইতিহাস প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠানের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও আবৃত্তি সংসদের উপদেষ্টা ড. এবিএম শহিদুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ও আবৃত্তি সংসদের মডারেটর ড. মুনিরা সুলতানা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া।
সেমিনারে বক্তারা ডিজিটাল যুগে বাংলা সাহিত্যচর্চার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নতুন প্রজন্মের সাহিত্যবোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি জাতির আত্মপরিচয় বিকশিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক চেতনার বিকাশ ঘটে।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজিত সাহিত্য সাময়িকী ‘চিন্তাবীজ’-এর মোড়ক উন্মোচন এবং ‘ডিজিটাল যুগে বাংলা সাহিত্যচর্চা: সংকট না সম্ভাবনা?’ শীর্ষক সাহিত্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন,
সংস্কৃতি একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতিচর্চা দেখেই সেই জাতির মনন, ইতিহাস ও সভ্যতার পরিচয় পাওয়া যায়। হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ বাংলার সংস্কৃতি বিশ্বসভায় মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে পারলে বাংলাদেশ আরও সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনে কাজ করছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যই আমাদের শক্তি। এই বৈচিত্র্যের মধ্য দিয়েই জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।
মন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য, আবৃত্তি, নাটক, সংগীত ও লোকজ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিগত সময়ের শিক্ষা ও ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন,
একটি সময় পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাসও আড়াল করার চেষ্টা হয়েছে। বর্তমান সরকার সেই বিকৃতি দূর করে সত্য ইতিহাস প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠানের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও আবৃত্তি সংসদের উপদেষ্টা ড. এবিএম শহিদুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ও আবৃত্তি সংসদের মডারেটর ড. মুনিরা সুলতানা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া।
সেমিনারে বক্তারা ডিজিটাল যুগে বাংলা সাহিত্যচর্চার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নতুন প্রজন্মের সাহিত্যবোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock