রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকালে তিনজনকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
হাজিরের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত ৭ মে তাদের হাজির করতে বলা হয়েছিল।
ঢাকা,বৃহস্পতিবার ১৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















