ডিএসসিসি ও নারায়ণগঞ্জ এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের উদ্যোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে। বৃষ্টির পানির সঠিক প্রবাহ বিবেচনা করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে পানি কোথাও জমে না থাকে। তিনি বলেন, মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে, তাদের উন্নতি সাধন করে সেদিকে নজর রাখতে হবে। তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।

সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসি ও নারায়ণগঞ্জ এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের উদ্যোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাস্তা খনন বা নির্মাণকাজে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে। বৃষ্টির পানির সঠিক প্রবাহ বিবেচনা করে ড্রেন নির্মাণ করতে হবে, যাতে বর্ষাকালে পানি কোথাও জমে না থাকে। তিনি বলেন, মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পগুলো যেন মানুষের উপকারে আসে, তাদের উন্নতি সাধন করে সেদিকে নজর রাখতে হবে। তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শামীমবাগ এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামীমবাগ-কুতুবপুর সীমান্ত এলাকায় জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগরায়নের দর্শন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে নয়, বরং সরেজমিনে পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার চায় প্রতিটি নাগরিক যেন আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারে।

সভায় সিদ্ধান্ত হয়, মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল থেকে শহীদনগর চৌরাস্তা পর্যন্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock