তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে এশিয়ার পরাশক্তি দেশটিতে সফরে এসেছিলেন তিনি।ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে। সফরটিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।ট্রাম্পের এবারের সফরে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের একাধিক প্রভাবশালী কর্মকর্তা যোগ দিচ্ছেন। জানা গেছে, সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
সফর পরিকল্পনা সম্পর্কে অবগত হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই সফরে ডজনখানেকের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাতে বড় ধরনের আয়োজন করেছেন বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্টের সম্মানে বিশেষ ভোজসভাসহ একাধিক কূটনৈতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















