পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (১২ মে) তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি চীন সফর শেষে সেখান থেকেই গত ৭ মে যুক্তরাষ্ট্রে যান।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও জাতিসংঘে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর জন্য প্রচারণায় অংশ নেবেন। এছাড়া নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন শামা ওবায়েদ।
নিউইয়র্ক থেকে মরক্কোতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরবেন শামা ওবায়েদ।জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইউরোপের দেশ সাইপ্রাস। প্রথমে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে এ পদের জন্য মনোনীত করা হয়েছিল, তবে পরে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
ঢাকা,মঙ্গলবার ১২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















