পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিঠ চাপড়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অভিনন্দন জানান।ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুভেন্দু অধিকারী সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।
মোদি ছাড়াও বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















