শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহল নৌকা উল্টে এক কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহল নৌকা উল্টে মো. মহসিন সরদার (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত মহসিন সরদার নৌ পুলিশের কলাগাছিয়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৩০৩০৭৩১২৪।তিনি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল নিয়ে একটি টিম নদীতে ডাকাতি প্রতিরোধে টহলে বের হয়।

টহল দেওয়ার সময় একটি বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি তাৎক্ষণিক নদীতে উল্টে যায়।
নৌকায় থাকা অন্য সদস্যরা সাঁতরে নিকটস্থ একটি বাল্কহেডে উঠতে সক্ষম হলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদার মৃত্যুকালে বৃদ্ধ মা, স্ত্রী, ১৯ বছর বয়সী মেয়ে নিশিথা আক্তার মুন্নি এবং ১৪ বছর বয়সী ছেলে সিয়ামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটিরত অবস্থায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে তাদের একজন সদস্য প্রাণ হারিয়েছেন।
নারায়ণগঞ্জ,শুক্রবার ০৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহল নৌকা উল্টে এক কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ পুলিশের একটি টহল নৌকা উল্টে মো. মহসিন সরদার (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত মহসিন সরদার নৌ পুলিশের কলাগাছিয়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৩০৩০৭৩১২৪।তিনি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল নিয়ে একটি টিম নদীতে ডাকাতি প্রতিরোধে টহলে বের হয়।

টহল দেওয়ার সময় একটি বাল্কহেডের সঙ্গে পুলিশের নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি তাৎক্ষণিক নদীতে উল্টে যায়।
নৌকায় থাকা অন্য সদস্যরা সাঁতরে নিকটস্থ একটি বাল্কহেডে উঠতে সক্ষম হলেও কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদার মৃত্যুকালে বৃদ্ধ মা, স্ত্রী, ১৯ বছর বয়সী মেয়ে নিশিথা আক্তার মুন্নি এবং ১৪ বছর বয়সী ছেলে সিয়ামসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিউটিরত অবস্থায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে তাদের একজন সদস্য প্রাণ হারিয়েছেন।
নারায়ণগঞ্জ,শুক্রবার ০৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock