ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন।
বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান।এদিন সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।সংসদ সচিবালয় সূত্র জানায়, সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রাখা শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা,বুধবার ৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















