সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks এর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, লিঙ্গ সমতা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী বলেন, সুইডেনের মতো উন্নত দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা আমাদের এই যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী, শিশু অধিকার সুরক্ষা, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে সুইডেনের সাথে যৌথ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। আলোচনায় উভয় পক্ষ রোহিঙ্গা শরণার্থী সংকট, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিশু অধিকার ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং টেকসই সমাজ উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার আরো বাংলাদেশের জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইউনিভার্সালি ফ্যামিলি কার্ড বিতরণ করব। আগামী দিনে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে এ কর্মসূচি আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে। তিনি বলেন, গত ১০ মার্চ ঢাকায় প্রথম ধাপে ৩৭হাজার ৮১৪টি এবং দ্বিতীয় ধাপে বগুড়া জেলায় ৯১১টি পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাসিক ২৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলো ভাতা পাবেন। এই ভাতার টাকা উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংকের একাউন্টের মাধ্যমে ঘরে বসেই পাবেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ফুড প্রোগ্রাম বাস্তবায়ন করছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন সম্প্রসারণ, শিশু একাডেমির মাধ্যমে শিশুদের বিকাশে কো- কারিকুলাম শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যুবক ছেলে-মেয়েদের স্বাবলম্বী করতে বিভিন্ন দেশের ভাষার ওপর প্রশিক্ষণ, কেয়ারগিভার, কেয়ার ওয়ার্ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত Niicolas Weeks বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সুইডেন বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করতে চায়। তিনি নারী ও শিশু সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু পুষ্টি ও শিক্ষা, এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা খাতে সুইডেনের সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জানান, সুইডেন বাংলাদেশের সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে টেকনিক্যাল সহায়তা, প্রশিক্ষণ ও আর্থিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে।

ঢাকা,সোমবার ৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks এর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, লিঙ্গ সমতা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী বলেন, সুইডেনের মতো উন্নত দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা আমাদের এই যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী, শিশু অধিকার সুরক্ষা, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে সুইডেনের সাথে যৌথ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। আলোচনায় উভয় পক্ষ রোহিঙ্গা শরণার্থী সংকট, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিশু অধিকার ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এবং টেকসই সমাজ উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার আরো বাংলাদেশের জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইউনিভার্সালি ফ্যামিলি কার্ড বিতরণ করব। আগামী দিনে দেশের প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে এ কর্মসূচি আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে। তিনি বলেন, গত ১০ মার্চ ঢাকায় প্রথম ধাপে ৩৭হাজার ৮১৪টি এবং দ্বিতীয় ধাপে বগুড়া জেলায় ৯১১টি পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাসিক ২৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলো ভাতা পাবেন। এই ভাতার টাকা উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংকের একাউন্টের মাধ্যমে ঘরে বসেই পাবেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ফুড প্রোগ্রাম বাস্তবায়ন করছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন সম্প্রসারণ, শিশু একাডেমির মাধ্যমে শিশুদের বিকাশে কো- কারিকুলাম শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যুবক ছেলে-মেয়েদের স্বাবলম্বী করতে বিভিন্ন দেশের ভাষার ওপর প্রশিক্ষণ, কেয়ারগিভার, কেয়ার ওয়ার্ক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত Niicolas Weeks বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সুইডেন বাংলাদেশের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করতে চায়। তিনি নারী ও শিশু সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু পুষ্টি ও শিক্ষা, এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা খাতে সুইডেনের সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি জানান, সুইডেন বাংলাদেশের সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে টেকনিক্যাল সহায়তা, প্রশিক্ষণ ও আর্থিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে।

ঢাকা,সোমবার ৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO