প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন।
রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের ‘শপথ বাক্য’ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত নারী সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সচিব এ শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার সদস্য, অন্যান্য সংসদ সদস্য, রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ শপথ নেওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।
আগামী সংসদ অধিবেশনগুলোতে তারা দেশের নারী সমাজের উন্নয়নসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকা,রোববার ৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















