সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন

সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সাতটি জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, জামালপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ২ জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন করে নিহত হয়েছেন।
গাইবান্ধা

গাইবান্ধায় বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে গরু আনতে গিয়ে একই স্থানে তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে গোয়ালে গরু তোলার সময় সরাসরি বজ্রপাতে সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৪০), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০) ঘটনাস্থলেই মারা যান। এসময় পাশে থাকা একটি গরুও মারা যায়।

অন্যদিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরাচরে বজ্রপাতে ঘোড়াচালক মানিক মিয়ার (৩৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল।

এছাড়া সাঘাটায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে সাঘাটা ইউএনও আশরাফুল কবির নিশ্চিত করেন। সাঘাটা ও ফুলছড়িতে আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর

জামালপুরে তীব্র তাপদাহের পর হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও বজ্রপাতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই ঝড়ে মেলান্দহ উপজেলার পশ্চিম কড়ইচুড়া গ্রামে রান্নাঘরে কাজ করার সময় মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের রাজিবের স্ত্রী।
অন্যদিকে, সদর উপজেলার চরযথার্থপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হয়ে হাসমত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। এসব ঘটনায় আরও ৫ জন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুপুরে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিয়ামতপুর গ্রামে ঘাস কেটে বাড়ি ফেরার সময় লাবণী আক্তার (৩৫) এবং কোষাডাঙ্গীপাড়া গ্রামে নিজের ফসলি জমি দেখতে গিয়ে ইলিয়াস আলী (৩৭) নামে এক ব্যক্তি মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ধান কাটার মৌসুমে পৃথক সময়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাড়াশের মাধাইনগর ইউনিয়নে বিকেলে বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় কৃষক আব্দুল হামিদ (৫০) নিহত হন। অন্যদিকে রায়গঞ্জ উপজেলার মল্লিকচান এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করার সময় হাসান শেখ (২৫) নামে এক যুবক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারীতে সকালে চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।

সারওয়ারদ্দী ওই গ্রামের আবু সামাদের ছেলে। এ সময় আরও দুই শ্রমিক মোস্তফা ও জমিরুল আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বগুড়া

বগুড়ার গাবতলীতে বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমি থেকে নিজের ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নাটোর

নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় ধান কাটার সময় সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ধান কাটার জন্য চলনবিলে এসেছিলেন।

সিংড়া থানা পুলিশ জানিয়েছে, বৃষ্টির সময় মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নিলে সেখানে বজ্রপাত হলে তিনি প্রাণ হারান।
ঢাকা,রোববার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন

সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সাতটি জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, জামালপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ২ জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন করে নিহত হয়েছেন।
গাইবান্ধা

গাইবান্ধায় বজ্রপাতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে গরু আনতে গিয়ে একই স্থানে তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে গোয়ালে গরু তোলার সময় সরাসরি বজ্রপাতে সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (৪০), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০) ঘটনাস্থলেই মারা যান। এসময় পাশে থাকা একটি গরুও মারা যায়।

অন্যদিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরাচরে বজ্রপাতে ঘোড়াচালক মানিক মিয়ার (৩৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল।

এছাড়া সাঘাটায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে সাঘাটা ইউএনও আশরাফুল কবির নিশ্চিত করেন। সাঘাটা ও ফুলছড়িতে আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামালপুর

জামালপুরে তীব্র তাপদাহের পর হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও বজ্রপাতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই ঝড়ে মেলান্দহ উপজেলার পশ্চিম কড়ইচুড়া গ্রামে রান্নাঘরে কাজ করার সময় মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের রাজিবের স্ত্রী।
অন্যদিকে, সদর উপজেলার চরযথার্থপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বজ্রপাতের শিকার হয়ে হাসমত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। এসব ঘটনায় আরও ৫ জন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুপুরে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিয়ামতপুর গ্রামে ঘাস কেটে বাড়ি ফেরার সময় লাবণী আক্তার (৩৫) এবং কোষাডাঙ্গীপাড়া গ্রামে নিজের ফসলি জমি দেখতে গিয়ে ইলিয়াস আলী (৩৭) নামে এক ব্যক্তি মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ধান কাটার মৌসুমে পৃথক সময়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাড়াশের মাধাইনগর ইউনিয়নে বিকেলে বৃষ্টির সময় মাঠে কাজ করার সময় কৃষক আব্দুল হামিদ (৫০) নিহত হন। অন্যদিকে রায়গঞ্জ উপজেলার মল্লিকচান এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে নিজ জমিতে কাটা ধান এক পাশে জড়ো করার সময় হাসান শেখ (২৫) নামে এক যুবক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারীতে সকালে চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।

সারওয়ারদ্দী ওই গ্রামের আবু সামাদের ছেলে। এ সময় আরও দুই শ্রমিক মোস্তফা ও জমিরুল আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বগুড়া

বগুড়ার গাবতলীতে বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমি থেকে নিজের ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নাটোর

নাটোরের সিংড়ায় চলনবিল এলাকায় ধান কাটার সময় সম্রাট হোসেন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ধান কাটার জন্য চলনবিলে এসেছিলেন।

সিংড়া থানা পুলিশ জানিয়েছে, বৃষ্টির সময় মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নিলে সেখানে বজ্রপাত হলে তিনি প্রাণ হারান।
ঢাকা,রোববার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO