একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, গ্রামীণ রাস্তায় ১৫ মিটিার পর্যন্ত দৈর্ঘ্য সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয়ের রেজিস্টার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের ডিজি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের ডিজি, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজিনিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিজি, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের ডিজি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের ডিজি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এএসএম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের ডিজি, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ডিজি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের ডিজি নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা,রোববার ২৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















