রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ। আজকের এদিনে ঘটে যায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা। প্রাণ ঝড়ে হাজারেরও বেশি পোশাক শ্রমিকের। তবে অবহেলায় হাজারো প্রাণ হত্যার বিচার এখনও অনিশ্চিত। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও সাক্ষীই হাজির করতে পারছে না পুলিশ। এদিকে নিহতদের পরিবার তাদের স্বজন ও স্বপ্ন হত্যার বিচার চান। ২০১৩ সালের ২৪ এপ্রিল। সকাল বেলা, কোনো কিছু বুঝে উঠার আগেই কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। চার্জশিট অনুযায়ী দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনায় প্রাণ হারায় ১১৩৬ জন। গুরুতর আহত হয় কয়েক হাজার পোশাক শ্রমিক। এমন ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে উঠে বড় প্রশ্ন। নচে চড়ে বসে গোটা বিশ্ব। যদিও সেই ঘটনার কেটে গেছে ১৩ টি বছর। সেদিন সকালের ভয়াবহ স্মৃতি এখনো তাজা আহতদের কাছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের আর্তনাদ আর স্বজনদের কান্নায় সেদিন ভারী হয়ে উঠেছিল সাভারের আকাশ-বাতাস। দীর্ঘ এক যুগের বেশি সময় পার হলেও স্বজন হারানো পরিবারগুলো এবং বেঁচে ফেরা পঙ্গু শ্রমিকরা আজও ক্ষতিপূরণ ও বিচারের আশায় আদালতের বারান্দায় আর পথে পথে ঘুরছেন।
ঢাকা,শুক্রবার ২৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















