গণপরিবহনের ভাড়া প্রতি কিলেমিটারে ১১ পয়সা বাড়ল

গণপরিবহনের ভাড়া প্রতি কিলেমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাড়া বেড়ে দাঁড়াবে প্রতি কিলোমিটার ২.৫৩ টাকা (আগে ছিল ২.৪২ টাকা), আন্তঃজেলায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.২৩ টাকা (আগে ২.১২ টাকা), ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.৪৩ টাকা (আগে ২.৩২ টাকা)। ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হবে না।ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া সমন্বয় কার্যকর হবে।
তিনি বলেন, তেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা আগে থেকেই রয়েছে।

সেই ফর্মুলা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়াও কমানো হবে।
জানা গেছে, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শুরুতে প্রতি কিলোমিটারে প্রায় ২৮ পয়সা বাড়ানোর দাবি করা হয়। পরে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করা হয়।

এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে বলে জানিয়ে তিনি বলেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনের ভাড়া প্রতি কিলেমিটারে ১১ পয়সা বাড়ল

গণপরিবহনের ভাড়া প্রতি কিলেমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাড়া বেড়ে দাঁড়াবে প্রতি কিলোমিটার ২.৫৩ টাকা (আগে ছিল ২.৪২ টাকা), আন্তঃজেলায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.২৩ টাকা (আগে ২.১২ টাকা), ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.৪৩ টাকা (আগে ২.৩২ টাকা)। ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হবে না।ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া সমন্বয় কার্যকর হবে।
তিনি বলেন, তেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা আগে থেকেই রয়েছে।

সেই ফর্মুলা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়াও কমানো হবে।
জানা গেছে, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শুরুতে প্রতি কিলোমিটারে প্রায় ২৮ পয়সা বাড়ানোর দাবি করা হয়। পরে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করা হয়।

এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে বলে জানিয়ে তিনি বলেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock