রাজধানীর বাড্ডা থানাধীন বৈশাখী স্বরণী এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) ভোর সোয়া ৫ টার দিকে বাসা নং- ট- ৯৪, মধ্য বাড্ডা, বৈশাখী স্বরণীতেএ ঘটনা ঘটে। অজ্ঞাত (২৫) যুবক কারেন্ট এর তার কাটতে গিয়ে বিদ্যুৎ এর শট সার্কিট হয়ে আগুন লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ভিকটিম মৃত এর লাশ বর্তমানে ঘটনাস্থলে আছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম চলমান রেখেছে।
পরিচয় শনাক্ত করণের জন্য পিবিআইকে অবগত করানো হয়েছে।
ঢাকা,শনিবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















