ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী এখন থেকে বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।শুক্রবার (১৭ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ এই যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে এই যাতায়াতে অবশ্যই ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করে হতে হবে।এর আগে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















