লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েলের এক বিমান হামলায় দক্ষিণ লেবাননের সঙ্গে দেশের বাকি অংশকে সংযুক্ত করা শেষ সেতুটিও ধ্বংস হয়ে গেছে।
খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী লিতানি নদীর ওপর অবস্থিত কাসমিয়েহ সেতুতে হামলা চালিয়ে সেটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়।এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে ২৩ মার্চ তারা একই সেতুতে হামলা চালিয়েছিল।তখন তাদের অভিযোগ ছিল, হিজবুল্লাহ এই সেতু ব্যবহার করে অস্ত্র ও যোদ্ধাদের দক্ষিণাঞ্চলে সরিয়ে নিচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের বারবার সতর্ক করে বলেছে, তাদের ঘরবাড়ি ছেড়ে লিতানি নদীর প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত জাহরানি নদীর ওপারে চলে যেতে।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ১৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















