গণভোটের ফল কার্যকরের দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি জামায়াতসহ ১১ দলের

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের ফল কার্যকরের দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে গণমিছিল, সেমিনার ও সমাবেশের মাধ্যমে আন্দোলন চালানো হবে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে দেশের সব জেলা সদরে গণমিছিল অনুষ্ঠিত হবে।এছাড়া, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জেলা ও বিভাগীয় শহরে লিফলেট বিতরণ এবং রাজনৈতিক সংকট নিরসনে বিশিষ্টজনদের অংশগ্রহণে সেমিনার আয়োজন করা হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, ২ মে’র পর ১২টি সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বড় জনসভা অনুষ্ঠিত হবে।

সবশেষে রাজধানীতে একটি ‘জাতীয় মহাসমাবেশ’করার পরিকল্পনাও রয়েছে জোটের।
তিনি অভিযোগ করেন, জনগণ নতুন রাষ্ট্র কাঠামোর আশায় ভোট দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না।

বরং নানা অজুহাতে গণরায়ের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।
জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা আজ উপেক্ষিত।
তিনি আরো বলেন, দেশে ভয়াবহ জ্বালানি সংকট চললেও সরকারের মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে তা অস্বীকার করছেন। তিনি আরও বলেন, পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন, সার সংকটে কৃষি কাজ ব্যাহত হচ্ছে, আর স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্যদিকে ফ্যাসিবাদী স্টাইলে প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ চলছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা মামুনুল হক। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (অব.), জাগপার মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের ফল কার্যকরের দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি জামায়াতসহ ১১ দলের

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের ফল কার্যকরের দাবিতে টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে গণমিছিল, সেমিনার ও সমাবেশের মাধ্যমে আন্দোলন চালানো হবে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল ঢাকায় ১১ দলের উদ্যোগে গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে দেশের সব জেলা সদরে গণমিছিল অনুষ্ঠিত হবে।এছাড়া, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জেলা ও বিভাগীয় শহরে লিফলেট বিতরণ এবং রাজনৈতিক সংকট নিরসনে বিশিষ্টজনদের অংশগ্রহণে সেমিনার আয়োজন করা হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, ২ মে’র পর ১২টি সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে বড় জনসভা অনুষ্ঠিত হবে।

সবশেষে রাজধানীতে একটি ‘জাতীয় মহাসমাবেশ’করার পরিকল্পনাও রয়েছে জোটের।
তিনি অভিযোগ করেন, জনগণ নতুন রাষ্ট্র কাঠামোর আশায় ভোট দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না।

বরং নানা অজুহাতে গণরায়ের ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারও বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।
জুলাই সনদে যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা আজ উপেক্ষিত।
তিনি আরো বলেন, দেশে ভয়াবহ জ্বালানি সংকট চললেও সরকারের মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে তা অস্বীকার করছেন। তিনি আরও বলেন, পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন, সার সংকটে কৃষি কাজ ব্যাহত হচ্ছে, আর স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্যদিকে ফ্যাসিবাদী স্টাইলে প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ চলছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা মামুনুল হক। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (অব.), জাগপার মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock