ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনার সম্ভাবনা ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল নিয়ে তেহরান সফর করেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।একাধিক ইরানি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরানে পৌঁছেছেন।।এই সফরকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনীতিতে নতুন গতিশীলতা তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার বার্তা আদান-প্রদান এবং সমন্বয়ের উদ্দেশ্যেই এই সফর।
পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও দাবি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















