পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। বুধবার সকালে জোয়ারের পানির সঙ্গে কাউয়ারচর ঝাউবন সংলগ্ন সানরাইজ পয়েন্টে এলাকায় এটির মরদেহ ভেসে আসে। প্রথমে এ কচ্ছপটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে খবর পেয়ে বনকর্মীরা মৃত কচ্ছপটি উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটনায় পরিবেশবিদরাও উদ্বিগ্ন। তাদের ধারন, দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।
বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, খবর পেয়ে মৃত কচ্ছপটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের উপরা-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় প্রয়োজন। সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে তিনি জানান।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















