দেশে গণতন্ত্র চর্চার একটি প্রকৃত পরিস্থিতি সৃষ্টি হয়েছে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারাদেশব্যাপী পহেলা বৈশাখ উদযাপনের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে দেশে একটি মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এতে গণতন্ত্র চর্চার একটি প্রকৃত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শোভাযাত্রাসহ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান।আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব হাসান শিপলু ও মো. সুজাউদ্দৌল্লা সুজন মাহমুদ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে এবং সারাদেশে পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা প্রমাণ করে দেশে একটি মুক্ত পরিবেশ বিরাজ করছে।

আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং দোয়া ও সহযোগিতা চাই। নতুন বছরে আমরা এই সাংস্কৃতিক পরিবেশ যেন অব্যাহত রাখতে পারি দেশের সমৃদ্ধির স্বার্থে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার নববর্ষের এই দিনে কৃষক কার্ড বিতরণের শুভ সূচনা করেছে। প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন।
মন্ত্রী আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের এই অঞ্চলের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। মুঘল আমল থেকেই কৃষকদের ফসল উৎপাদন ও ন্যায্য পাওনা নিশ্চিত করার মাধ্যমে এ ঐতিহ্যের সূচনা হয়েছে। আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করে বলছি-সবার আগে বাংলাদেশ। কৃষি অর্থনীতিই আমাদের মূল ভিত্তি। তাই কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতেই সরকার কৃষক কার্ড কার্যক্রম চালু করেছে।সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। ‘ছন্দে আনন্দে বৈশাখী উৎসব ১৪৩৩’ শীর্ষক এই আয়োজন সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলবে।
ঢাকা,মঙ্গলবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র চর্চার একটি প্রকৃত পরিস্থিতি সৃষ্টি হয়েছে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারাদেশব্যাপী পহেলা বৈশাখ উদযাপনের উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে দেশে একটি মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এতে গণতন্ত্র চর্চার একটি প্রকৃত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শোভাযাত্রাসহ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান।আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব হাসান শিপলু ও মো. সুজাউদ্দৌল্লা সুজন মাহমুদ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে এবং সারাদেশে পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা প্রমাণ করে দেশে একটি মুক্ত পরিবেশ বিরাজ করছে।

আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং দোয়া ও সহযোগিতা চাই। নতুন বছরে আমরা এই সাংস্কৃতিক পরিবেশ যেন অব্যাহত রাখতে পারি দেশের সমৃদ্ধির স্বার্থে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার নববর্ষের এই দিনে কৃষক কার্ড বিতরণের শুভ সূচনা করেছে। প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন।
মন্ত্রী আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের এই অঞ্চলের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। মুঘল আমল থেকেই কৃষকদের ফসল উৎপাদন ও ন্যায্য পাওনা নিশ্চিত করার মাধ্যমে এ ঐতিহ্যের সূচনা হয়েছে। আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করে বলছি-সবার আগে বাংলাদেশ। কৃষি অর্থনীতিই আমাদের মূল ভিত্তি। তাই কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতেই সরকার কৃষক কার্ড কার্যক্রম চালু করেছে।সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। ‘ছন্দে আনন্দে বৈশাখী উৎসব ১৪৩৩’ শীর্ষক এই আয়োজন সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলবে।
ঢাকা,মঙ্গলবার ১৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO