গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য

গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জোটটি। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।মামুনুল হক অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে৷ সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে দলগুলোর মধ্যকার ঐকমত্য এখন বিনষ্ট করা হচ্ছে।মামুনুল হক বলেন, ‘গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকার এই রায় বাস্তবায়নে নানা ছলচাতুরি ও কালক্ষেপণ করছে।

মানুষের ম্যান্ডেটকে তারা উপহাস করছে এবং জনগণকে অপমান করছে।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলো তৈরি হয়েছিল, বর্তমান সরকার তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ পাস না করার সিদ্ধান্ত নিয়েছে।

এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকার দেশে পুনরায় একদলীয় শাসন ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটাতে চাইছে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে-
৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। ৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ দেশব্যাপী এই কর্মসূচি চলবে।

১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

১২ এপ্রিল দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি।

১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল)-এ জাতীয় সেমিনার।

মামুনুল হক বলেন, ‘আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করবো। ফ্যাসিবাদকে আমরা আর ফিরতে দেব না।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত। সরকারি অব্যবস্থাপনার কারণে মানুষ ভোগান্তিতে আছে। এর পাশাপাশি বাতিল হওয়া আইসিটি অ্যাক্টের অপপ্রয়োগ করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এসব অন্যায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য

গণভোটের রায় বাস্তবায়নে দাবিতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৯ এপ্রিল থেকে এ কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জোটটি। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।মামুনুল হক অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা ও উপহাস করছে৷ সংস্কার প্রশ্নে নির্বাচনের আগে দলগুলোর মধ্যকার ঐকমত্য এখন বিনষ্ট করা হচ্ছে।মামুনুল হক বলেন, ‘গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকার এই রায় বাস্তবায়নে নানা ছলচাতুরি ও কালক্ষেপণ করছে।

মানুষের ম্যান্ডেটকে তারা উপহাস করছে এবং জনগণকে অপমান করছে।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশগুলো তৈরি হয়েছিল, বর্তমান সরকার তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ পাস না করার সিদ্ধান্ত নিয়েছে।

এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকার দেশে পুনরায় একদলীয় শাসন ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটাতে চাইছে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচিগুলো হচ্ছে-
৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। ৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ দেশব্যাপী এই কর্মসূচি চলবে।

১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

১২ এপ্রিল দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি।

১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল)-এ জাতীয় সেমিনার।

মামুনুল হক বলেন, ‘আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করবো। ফ্যাসিবাদকে আমরা আর ফিরতে দেব না।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত। সরকারি অব্যবস্থাপনার কারণে মানুষ ভোগান্তিতে আছে। এর পাশাপাশি বাতিল হওয়া আইসিটি অ্যাক্টের অপপ্রয়োগ করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এসব অন্যায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা,মঙ্গলবার ৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock