শিরোপাজয়ী বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হাতিরঝিলে জমকালো সংবর্ধনার আয়োজন

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত দেশ। ঐতিহাসিক এই অর্জনের পর চ্যাম্পিয়ন যুবাদের জন্য ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ (৪ এপ্রিল) বাফুফে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফজয়ী বীররা দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হবে।এই আনন্দ শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।
ছাদখোলা বাসের শোভাযাত্রা শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে চ্যাম্পিয়ন দলের জন্য এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাফুফে জানিয়েছে, আজ আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে খেলোয়াড় ও কোচিং স্টাফদের এ আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

দেশের ফুটবলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য উদযাপনে দেশবাসীকেও পাশে চায় বাফুফে।

আনন্দ শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফুটবলপ্রেমী সমর্থক ও সাধারণ জনগণকে বাফুফের পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের আরাধ্য শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা।
ক্রীড়া ডেস্ক,শনিবার ০৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপাজয়ী বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হাতিরঝিলে জমকালো সংবর্ধনার আয়োজন

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত দেশ। ঐতিহাসিক এই অর্জনের পর চ্যাম্পিয়ন যুবাদের জন্য ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জমকালো সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ (৪ এপ্রিল) বাফুফে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফজয়ী বীররা দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ছাদখোলা বাসে বরণ করে নেওয়া হবে।এই আনন্দ শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকা থেকে শুরু হয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।
ছাদখোলা বাসের শোভাযাত্রা শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে চ্যাম্পিয়ন দলের জন্য এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাফুফে জানিয়েছে, আজ আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে খেলোয়াড় ও কোচিং স্টাফদের এ আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

দেশের ফুটবলের এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য উদযাপনে দেশবাসীকেও পাশে চায় বাফুফে।

আনন্দ শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফুটবলপ্রেমী সমর্থক ও সাধারণ জনগণকে বাফুফের পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের আরাধ্য শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা।
ক্রীড়া ডেস্ক,শনিবার ০৪ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock