বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে দুই দিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা সংক্রান্ত একটি স্মারকপত্র সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যার নম্বর উল্লেখ করা হয়েছে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো আদেশ জারি করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া ওই নথির কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।
তাই এ ধরনের গুজবে কান না দিতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
ঢাকা,বৃহস্পতিবার ২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















