কোটচাঁদপুরে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, তবুও হাল ছাড়েনি এলাঙ্গীর দাস সম্প্রদায়

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প আজ অস্তিত্ব সংকটে। একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত এই শিল্প এখন আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসেছে। তবুও উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের দাস সম্প্রদায়ের কিছু পরিবার এখনো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছেন তাদের পূর্বপুরুষদের এই পেশা।

একসময় বাঁশ ও বেত দিয়ে তৈরি হতো নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী—চাটাই, কুলা, ডালা, চালুনি, খাঁচা, মুড়া, গোলা, সুড়ি, পাটি ও বিভিন্ন ধরনের ঝুড়ি। এসব পণ্যের চাহিদা ছিল ব্যাপক, আর এ শিল্পকে ঘিরেই স্বাবলম্বী ছিলেন শত শত পরিবার। কিন্তু সময়ের পরিবর্তনে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলজাত পণ্যের দাপটে সেই কদর আজ অনেকটাই হারিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে একসময় অন্তত পাঁচ শতাধিক পরিবার এই পেশার সঙ্গে জড়িত ছিল। বর্তমানে নানা সংকটের কারণে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় শতাধিক পরিবারে। ন্যায্য মূল্য না পাওয়া, কাঁচামালের উচ্চমূল্য এবং বাজারে কম চাহিদার কারণে অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন।

ফাজিলপুর গ্রামের কারিগর সুমন কুমার দাস জানান, “বাবার কাছ থেকে শেখা এই পেশা আমাদের বংশপরম্পরায় চলে আসছে। এখন আর আগের মতো আয় নেই, তবুও আমরা ছাড়তে পারছি না।”

একই গ্রামের বকুল কুমার দাস বলেন, “বাজারে চাহিদা কম, দামও ঠিকমতো পাওয়া যায় না। একটি ঝাপি ১৫০ টাকা, টেপারি ১৪০ টাকা, চ্যাঙারি ২৪০-২৫০ টাকা, পেতে ১০০ টাকা, চালুনি ১৫০ টাকা, পলো ৫০০ টাকা এবং চাটাই পাইকারিতে ৪৫০ টাকায় বিক্রি করি। কিন্তু একটি বাঁশ কিনতেই লাগে ১২০ থেকে ১৫০ টাকা।”

স্থানীয় রবিদাস জানান, পরিবারের সদস্যরা বাড়ির কাজের পাশাপাশি এই কাজে সহায়তা করলেও আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান বলেন, “বাঁশ-বেত শিল্প আমাদের প্রাচীন ঐতিহ্য। এটি টিকিয়ে রাখা জরুরি। যারা এই শিল্পের সঙ্গে জড়িত, তারা যোগাযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করা হবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণের উদ্যোগ না নিলে অচিরেই হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী শিল্প। তবুও সব প্রতিকূলতার মাঝেও এলাঙ্গীর দাস সম্প্রদায়ের কিছু পরিবার এখনও আশা ছাড়েনি—বাঁশের বুননে তারা আঁকড়ে ধরে আছে তাদের অস্তিত্ব ও ঐতিহ্য।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বুধবার ১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, তবুও হাল ছাড়েনি এলাঙ্গীর দাস সম্প্রদায়

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প আজ অস্তিত্ব সংকটে। একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত এই শিল্প এখন আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসেছে। তবুও উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের দাস সম্প্রদায়ের কিছু পরিবার এখনো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছেন তাদের পূর্বপুরুষদের এই পেশা।

একসময় বাঁশ ও বেত দিয়ে তৈরি হতো নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী—চাটাই, কুলা, ডালা, চালুনি, খাঁচা, মুড়া, গোলা, সুড়ি, পাটি ও বিভিন্ন ধরনের ঝুড়ি। এসব পণ্যের চাহিদা ছিল ব্যাপক, আর এ শিল্পকে ঘিরেই স্বাবলম্বী ছিলেন শত শত পরিবার। কিন্তু সময়ের পরিবর্তনে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলজাত পণ্যের দাপটে সেই কদর আজ অনেকটাই হারিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে একসময় অন্তত পাঁচ শতাধিক পরিবার এই পেশার সঙ্গে জড়িত ছিল। বর্তমানে নানা সংকটের কারণে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় শতাধিক পরিবারে। ন্যায্য মূল্য না পাওয়া, কাঁচামালের উচ্চমূল্য এবং বাজারে কম চাহিদার কারণে অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন।

ফাজিলপুর গ্রামের কারিগর সুমন কুমার দাস জানান, “বাবার কাছ থেকে শেখা এই পেশা আমাদের বংশপরম্পরায় চলে আসছে। এখন আর আগের মতো আয় নেই, তবুও আমরা ছাড়তে পারছি না।”

একই গ্রামের বকুল কুমার দাস বলেন, “বাজারে চাহিদা কম, দামও ঠিকমতো পাওয়া যায় না। একটি ঝাপি ১৫০ টাকা, টেপারি ১৪০ টাকা, চ্যাঙারি ২৪০-২৫০ টাকা, পেতে ১০০ টাকা, চালুনি ১৫০ টাকা, পলো ৫০০ টাকা এবং চাটাই পাইকারিতে ৪৫০ টাকায় বিক্রি করি। কিন্তু একটি বাঁশ কিনতেই লাগে ১২০ থেকে ১৫০ টাকা।”

স্থানীয় রবিদাস জানান, পরিবারের সদস্যরা বাড়ির কাজের পাশাপাশি এই কাজে সহায়তা করলেও আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

এদিকে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান বলেন, “বাঁশ-বেত শিল্প আমাদের প্রাচীন ঐতিহ্য। এটি টিকিয়ে রাখা জরুরি। যারা এই শিল্পের সঙ্গে জড়িত, তারা যোগাযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করা হবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণের উদ্যোগ না নিলে অচিরেই হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী শিল্প। তবুও সব প্রতিকূলতার মাঝেও এলাঙ্গীর দাস সম্প্রদায়ের কিছু পরিবার এখনও আশা ছাড়েনি—বাঁশের বুননে তারা আঁকড়ে ধরে আছে তাদের অস্তিত্ব ও ঐতিহ্য।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বুধবার ১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO