কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন থেকে দুঃসাহসিক হামলা’ চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।সূত্র: আল জাজিরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান, এ হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে ‘ঘটনাস্থলে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে’।
তিনি আরও জানান, জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















