বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করে জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক এক লাখ টাকা করে ‘ক্রীড়া ভাতা’ এবং ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘শাপলা হলে’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের জন্য প্রবর্তিত এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের মাঝে সম্মাননা প্রদান এবং খেলোয়াড়দের জন্য বিশেষায়িত ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঢাকা,সোমবার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















