হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটির কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। সে হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি।উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো বিমানের কার্গো হোল্ডে লুকিয়ে আনা হলো, এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।
ঢাকা,রোববার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটির কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। সে হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি।উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো বিমানের কার্গো হোল্ডে লুকিয়ে আনা হলো, এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।
ঢাকা,রোববার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock